বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন ভিসা স্থগিত

Date:

বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইরান, মিশর, রাশিয়াসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া কার্যক্রম স্থগিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এক চিঠিতে সংশ্লিষ্ট কনস্যুলার অফিসকে মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি নির্দেশ দিয়েছে বলে ফক্স নিউজ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

দেশগুলোর মধ্যে আরও আছে সোমালিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন।

এর আগে, গত নভেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক চিঠিতে কনস্যুলার অফিসারদের অভিবাসন আইন অনুযায়ী ভিসা আবেদন যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছিল।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘৭৫টি দেশ থেকে অভিবাসন স্থগিত রাখা হচ্ছে। পররাষ্ট্র দপ্তর অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করবে যেন সুবিধা নেওয়া বিদেশি নাগরিকদের প্রবেশ রোধ করা যায়।’

তালিকায় আরও আছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া এবং বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নিকারাগুয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

তবে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বরাতে আজ বুধবার বার্তাসংস্থা রয়টার্স জানায় ট্রাম্প প্রশাসন ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে।

যদিও তিনি এ প্রক্রিয়ার বিস্তারিত জানাননি।

Popular

More like this
Related

ই-বেইল বন্ড সেবা আরও ৮ জেলায় চালু

বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে সরকারের...

মীরসরাইয়ে জমির বিরোধ নিয়ে হামলায় ৪ বছরের শিশু নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় ৪ বছরের...

জুলাই অভ্যুত্থানে ৩,৬১৯টি অস্ত্র লুট, উদ্ধার ৬২.৪ শতাংশ: সেনাপ্রধান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা...

তিতুমীর কলেজে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৮

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে...