বরিশালে এজলাস ভাঙচুর: ১২ আসামির ১১ জনের জামিন

Date:

বরিশালে এজলাস ভাঙচুর মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন দিয়েছেন দ্রুত বিচার আদালত। অন্য আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আজ সোমবার দুপুর পৌনে ৩টার দিকে এ আদেশ দেন দ্রুত বিচার আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেল।

দ্রুত বিচার আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

আসামিপক্ষের আইনজীবী কে এম জুবায়ের দ্য ডেইলি স্টারকে জানান, আদালত সবকিছু বিশ্লেষণ করে মিজানুর রহমান সাঈদ ছাড়া বাকি সবার জামিন মঞ্জুর করেছেন।

শুনানি ঘিরে জেলা জজ আদালতের নিরাপত্তা জোরদার করে পুলিশ।

গত ২৪ ফেব্রুয়ারি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনূসকে জামিন দেওয়ার প্রতিবাদে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভাঙচুর করে কয়েকজন বিক্ষুব্ধ আইনজীবী।

ওইদিনই জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে প্রধান ও আরও ১১ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন বেঞ্চ সহকারী রাজিব মজুমদার।

সাদিকুর রহমানকে পুলিশ আগেই গ্রেপ্তার করে। বাকি ১১ জন আজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।

Popular

More like this
Related

মেডিকেল কলেজে আর্থিক কেলেঙ্কারি, সাবেক শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ...

ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম ১০০ ঘণ্টায় ওয়াশিংটনের প্রায়...

খামেনির উত্তরসূরি নির্বাচনে কেন দেরি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না

দিনে মোটরসাইকেলে ২ লিটার, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল...