বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

Date:

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন সাতজন। 

শনিবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন—সাদিক (২১), মঈন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বকর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, মাদ্রাসার ভেতরে একটি মিলাদ মাহফিল চলছিল। সেসময় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরও বলেন, আহত সাতজনই মাথায় আঘাত পেয়েছেন। তবে তারা কেউই সংঘর্ষের সঠিক কারণ বিস্তারিত জানাননি।

Popular

More like this
Related

এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচিত সরকার: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,...

জাপানে টানা ৩ সপ্তাহের ভারী তুষারপাতে মৃত ৪৬

টানা তিন সপ্তাহ ধরে জাপানে ভারী তুষারপাত চলছে। এখন...

৬০ লাখ টাকা পুরস্কার ঘোষণা, তারপরও অনূর্ধ্ব-২১ হকি দলের অধিনায়কের যে আক্ষেপ

সম্প্রতি শেষ হওয়া এফআইএইচ জুনিয়র হকি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের...

মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিল্লাস হোসেন বাবু (৩০) নামে এক...