ফ্রেঞ্চ ওপেনের আগে জোকোভিচের নতুন কোচ ট্রইকি

Date:

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি শুরু করেছেন নোভাক জোকোভিচ। আর সেই মিশনের আগে দীর্ঘদিনের বন্ধু ও স্বদেশি ভিক্টর ট্রইকিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সাবেক বিশ্ব এক নম্বর লিখেছেন, ‘স্বাগতম আমার বন্ধু, সতীর্থ এবং এখন কোচ… ভিক্টর ট্রইকি।’

জোকোভিচ ও ট্রইকির সম্পর্ক অনেক পুরোনো। ২০১০ সালে সার্বিয়াকে প্রথম ডেভিস কাপ শিরোপা জেতাতে একসঙ্গে খেলেছিলেন তারা। পরে কোচিং দলেও একসঙ্গে কাজ করেছেন দুজন।

২০২৪ প্যারিস অলিম্পিকে জোকোভিচের সোনা জয়ের সময়ও কোচিং স্টাফে ছিলেন ট্রইকি, যিনি বর্তমানে সার্বিয়ার ডেভিস কাপ দলের অধিনায়ক।

এবার তার সামনে বড় চ্যালেঞ্জ, ইনজুরি-জর্জর মৌসুম কাটানো জোকোভিচকে আবারও আত্মবিশ্বাসী করে তোলা।

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারের পর থেকেই চোট ও ফিটনেস সমস্যায় ভুগছেন ৩৯ বছরে পা দিতে যাওয়া এই তারকা। বিশেষ করে কাঁধের পুরোনো সমস্যার কারণে চলতি মৌসুমে কাজের চাপও নিয়ন্ত্রণ করে এগোচ্ছেন তিনি।

ফ্রেঞ্চ ওপেনের আগে মাটির কোর্টে প্রস্তুতির সুযোগও খুব বেশি পাননি জোকোভিচ। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন শুরু হবে আগামী রোববার।

 

Popular

More like this
Related

ইরফান খান: বলিউডের পর্দা থেকে হলিউড জয়

২০২০ সালের ২৯ এপ্রিল, বিশ্ব তখন করোনা মহামারিতে ভুগছে।...

যুক্তরাষ্ট্রের ওপর ‘আস্থা নেই, এখনো ট্রিগারেই হাত’ আইআরজিসির

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) বলেছে যে, যুদ্ধবিরতি চুক্তি...

জ্বালানি সংকট: বিপাকে রাঙ্গামাটির বোটচালকরা, পর্যটন ব্যবসায় মন্দার শঙ্কা

​রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান আকর্ষণ কাপ্তাই লেকে পর্যটকদের ঘুরে...

গরু নিয়ে গল্প: রাজনীতি ও মানুষের প্রতিচ্ছবি

বাংলায় গরু শুধু একটি প্রাণী নয়; এটি বহু দিন...