ফটিকছড়িতে একজনকে গুলি করে হত্যা

Date:

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. জামাল উদ্দিন (৪৫) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। 

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা জামালকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।’

এ সময় নাসির নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

Popular

More like this
Related

দিনাজপুরে দানিউল হত্যা মামলায় বাদীসহ কারাগারে ২

দিনাজপুরে আলোচিত দানিউল ইসলাম (৫৫) হত্যা মামলায় বাদীসহ দুইজনকে...

বিলীনের পথে ব্রহ্মপুত্র চরের শতবর্ষী মহিষ পালনের ঐতিহ্য

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের বুকে ছড়িয়ে আছে তিনশরও বেশি চর।...

যাদুকাটা নদী রক্ষা: সুনামগঞ্জের ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল 

যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নদী-পরিবেশ...

‘ওয়ান বক্স’ পলিসিতে হোঁচট: গুরুত্বপূর্ণ আসনে ভোটের হিসাব পাল্টে যেতে পারে

ধর্মভিত্তিক দলগুলোর ভোট 'এক বাক্সে' আনার লক্ষ্যে যে ১১...