প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত, অরিজিৎকে যা বলেছিলেন আমির

Date:

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন আমির খান। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো অরিজৎকে প্লেব্যাক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আটকানোর জন্য সেখানে গিয়েছিলেন। সম্প্রতি আমির সেই প্রশ্নের জবাব দিয়েছেন।

সুবাশ কে জহার সঙ্গে এক আলাপচারিতায় অমির খান জানান, তিনি আসলে মুর্শিদাবাদে অন্য কারণে ছিলেন।

তিনি বলেন,‘আমি কয়েক দিন আগে মুর্শিদাবাদে ছিলাম। আমি অরিজিৎকে গান ছাড়তে না বলার জন্য সেখানে ছিলাম না।

যদিও তাকে বোঝানোর চেষ্টা করেছি, তবে তাতে কাজ হয়নি। তিনি নিজের সিদ্ধান্তে অটল।’

আমির খান অরিজিৎ সিংয়ের প্রশংসা করে বলেন, ‘তিনি চমৎকার গায়ক। সত্যিই অসাধারণ প্রতিভা! তবে তার সরে যাওয়া সিনেমার জন্য ও ভক্তদের জন্য দুঃখজনক।’

সম্প্রতি অমির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ধন্যবাদ, অরিজিৎ, আমাদের চলচ্চিত্রে গান গাওয়ার জন্য।’
 

Popular

More like this
Related

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার পেসারের ইতিহাস

ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ন্দানা টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছেন।...

দুদকের ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

পা ভেঙে দুই মাস মাঠের বাইরে ইসাক

টটেনহ্যামের মিকি ফন ডে ভেনের একটি 'বেপরোয়া ট্যাকল'-এর কারণে...

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...