প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনের অন্যতম আহ্বায়ক সামছুদ্দীনকে বদলি

Date:

প্রাথমিকের শিক্ষকদের চলমান আন্দোলনের অন্যতম আহ্বায়ক সহকারী শিক্ষক মোহাম্মদ সামছুদ্দীনকে বদলির আদেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুনের সই করা এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নোয়াখালী সদর কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সামছুদ্দীনকে লক্ষ্মীপুরের রায়পুরে দ. চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

তিন দাবিতে প্রাথমিকের শিক্ষকদের চলমান আন্দোলনের অন্যতম আহ্বায়ক সামছুদ্দীন এবং আরও ৪ সহকারী শিক্ষক।

তাদের নেতৃত্বে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ উত্থাপিত তিন দাবি হলো: সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

Popular

More like this
Related

ডেইলি স্টার-প্রথম আলো কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

রাজধানীর কারওয়ানবাজারে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ...

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ১৭ বছরের গেরো খুলল ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই মহাদেশের (ইউরোপ) কোনো দলের বিপক্ষে জয়ের...

খুলনায় এনসিপি নেতাকে গুলি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক...

বিশ্বকাপে বিধ্বস্ত হয়েই চলেছে ওমান

প্রতিপক্ষ যে-ই হোক, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের পরিণতি একটাই—বিধ্বস্ত...