প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান

Date:

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে দুঃসংবাদ শুনল পাকিস্তান ক্রিকেট দল। চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ছন্দে থাকা দলটির সেরা ব্যাটার বাবর আজম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাবরের ছিটকে যাওয়ার খবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ‘বাঁ হাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না পাকিস্তানের ব্যাটার বাবর আজম। বর্তমানে পাকিস্তান দলের মেডিকেল প্যানেল তার অবস্থা পর্যবেক্ষণ করছে। বাবর আজমের শারীরিক অবস্থা এবং সুস্থতার বিষয়ে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে রান খরায় ভুগছিলেন বাবর। তবে সদ্য সমাপ্ত পিএসএলে সর্বোচ্চ রান করে দারুণ ছন্দ ফিরে পান তিনি। পেশোয়ার জালমির হয়ে পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দলের বাকি সদস্যদের এক দিন পর বাংলাদেশে টেস্ট খেলতে আসেন ৩১ বছর বয়সি এই ব্যাটার।

দলের অনুশীলনে যোগ দিলেও হাঁটুর চোট ভোগাতে শুরু করায় ম্যাচের আগের রাতে ছিটকে গেলেন তিনি। ৬১ টেস্ট খেলা বাবর ৪২.৩৮ গড়ে করেছেন ৪৩৬৬ রান। মিডল অর্ডারে পাকিস্তানের সবচেয়ে বড় ভরসার নাম তিনি। বাবর খেলতে না পারায় গাজী ঘোরির টেস্ট অভিষেক হতে পারে।

 

Popular

More like this
Related

ঈদেই কেন বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে মিশে আছে এক গৌরবোজ্জ্বল ও সোনালী...

জেডি ভ্যান্স, উইটকফ ও আরাঘচির সঙ্গে আসিম মুনিরের রাতভর আলোচনা

আজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমন্বিত হামলার ৩৮তম দিন। এই...

ঢাকার সঙ্গে ইতিবাচক ও গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী দিল্লি: প্রধানমন্ত্রীকে প্রণয় ভার্মা

পারস্পরিক স্বার্থ ও দ্বিপাক্ষিক লাভের ভিত্তিতে বাংলাদেশ সরকার ও...

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের ৫ শাখায় আমানতকারীদের তালা

আমানতের ওপর মুনাফা কেটে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার এবং টাকা...