প্রণয় ভার্মা ইইউতে বদলি, পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে আলোচনায় আরিফ মোহাম্মদ খান

Date:

ঢাকায় নিযুক্ত বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে নাম আসছে আরিফ মোহাম্মদ খানের।

আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণয় ভার্মা শিগগির নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

এরপরই ঢাকায় তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো এই পদের জন্য আরিফ মোহাম্মদ খানের নাম উল্লেখ করছে।

ভারতের সিভিল সার্ভিস এবং শাসন ব্যবস্থা বিষয়ক সংবাদ সাইট ইন্ডিয়ান ম্যান্ডারিন্সের তথ্য অনুযায়ী, বিজেপি নেতা আরিফ ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিহারের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি কেরালার গভর্নর ছিলেন এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, আরিফ মোহাম্মদ খানের এই নিয়োগ যদি চূড়ান্ত হয়, তবে সাম্প্রতিক ইতিহাসে কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে কোনো রাজনীতিবিদকে এ পদে নিয়োগের প্রথম ঘটনা ঘটবে।

তবে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এই নিয়োগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

প্রণয় ভার্মা ২০২২ সালের ২১ সেপ্টেম্বর বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকায় আসার আগে তিনি ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

Popular

More like this
Related

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল রয়টার্স

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর শারীরিক আঘাত...

নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

পদ্মা ব্যারাজ নির্মাণ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিদেশি ঋণের...

গোল মেসির, ইতিহাস মেসির, মুহূর্তটি আলমাদার

গোলপোস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন থিয়াগো আলমাদা। সামনে...

ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য সরকারের

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে...