পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

Date:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতা আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

আশরাফুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রমনা থানা শাখার আহ্বায়ক কমিটির সভাপতি।

আজ রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর সই করা এক চিঠির মাধ্যমে এ নোটিশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘আপনি নিজ উদ্যোগে এবং দলের অনুমতি ছাড়াই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেছেন, যা দলের সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন করেছে।’

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নোটিশের জবাবে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে আশরাফুলকে।

এর আগে আজ সকালে আদালতে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন এ বিএনপি নেতা।

Popular

More like this
Related

মিরপুরে এবার ‘ভালো পিচের’ আশায় পাকিস্তান

গত বছর জুলাই মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে...

ফাঁদ নয়, ভিন্ন পদ্ধতিতে খেত থেকে পাখি তাড়াচ্ছেন কৃষক

পটুয়াখালীর কলাপাড়ায় ফাঁদ না পেতে ভিন্ন পদ্ধতিতে খেত থেকে...

যে কারণে ওয়ানডেতে পাঁচে খেলবেন লিটন

বাকি দুই সংস্করণে নিয়মিত রান পেলেও ওয়ানডেতে বেশ বিবর্ণ...

আইসিটিতে ২ নতুন প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে...