পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

Date:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

একটি সূত্রের বরাতে আজ শনিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের প্রেক্ষাপটে এই আলোচনা শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানি গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, আলোচনার ধরন এখনো স্পষ্ট নয়।

ফারস ও তাসনিম সংবাদ সংস্থা জানায়, ‘প্রাথমিক আলোচনায় অগ্রগতি এবং লেবাননের দক্ষিণ বৈরুতে জায়নিস্ট শাসনের হামলা কমে যাওয়ার’ পরিপ্রেক্ষিতে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে ‘জায়নিস্ট শাসন’ বলতে ইসরায়েলকে বোঝানো হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর জানিয়েছে, শান্তি আলোচনা ‘শুরু হয়েছে’। এর পরপরই ইরানি সংবাদ সংস্থা মেহর ও ইসনাও আলোচনার সূচনার কথা জানায়।

Popular

More like this
Related

এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থী ঝরে পড়ার সংকেত আমাদের কী বার্তা দিচ্ছে?

সারা দেশে চলছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। প্রতি বছরের...

শান মাসুদ বরখাস্ত: পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বে ফিরলেন বাবর আজম

পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান...

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর পরিকল্পনা

সীমিত আয়ের মানুষের চাপ কমাতে আগামী দুই অর্থবছর (২০২৬-২৭...

‘পর্দার মায়ার সঙ্গে বাস্তবের মিমের মিল নেই’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদ...