পাকিস্তান সিরিজ হবে দুই ধাপে, জানালেন ফাহিম

Date:

আগামী বছরই বাংলাদেশে পুর্নাঙ্গ সিরিজ খেলতে আসার কথা রয়েছে পাকিস্তানের। তবে ঠিক সে সময়েই অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে সূচি সংঘাতের কারণে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এই সিরিজ দুই ধাপে আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের ফাহিম বলেন, ‘পিএসএলের কারণে পাকিস্তান সিরিজটা সামান্য সরাতে হবে। সিরিজটি দুই ধাপে হবে। এক অংশ আগে, আরেক অংশ পরে।’

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা ছিল। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। তবে একই সময়ে পিএসএল আয়োজনের পরিকল্পনা করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), সিরিজটির সূচি পুনর্বিন্যাসের পথে হাঁটছে।

জানা গেছে, সফরটি লাল বল ও সাদা বল -এই দুই পর্বে ভাগ করা হবে। কোন ফরম্যাট আগে অনুষ্ঠিত হবে, তা নিয়ে বর্তমানে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।

আগামী ৮ মার্চ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, টুর্নামেন্ট শেষের পরপরই পাকিস্তান বাংলাদেশ সফরের সাদা বলের অংশ খেলবে। আর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজটি পিএসএল শেষ হওয়ার পর আয়োজন করা হতে পারে।

এ ছাড়া ফাহিম জানান, আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ২৮ জানুয়ারি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবে। টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে দলটি।

Popular

More like this
Related

শিক্ষার্থী খুন, পরে থানায় চাইনিজ কুড়াল নিয়ে বন্ধুর আত্মসমর্পণ

ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসীর ফাহিম (২২)...

অপেক্ষার পালা শেষ হলেও এভাবে জিততে চাননি স্টোকস

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৫...

মেমোরি কার্ড কেলেঙ্কারি: ৫ বছরেও শেষ হয়নি তদন্ত 

আমদানি নিষিদ্ধ মেমোরি কার্ড অবৈধভাবে খালাসের ঘটনায় জড়িতদের গত...

কোচকে হারানোর শোকের দিনে ঢাকার নায়ক ইমাদ

আগের ম্যাচে সেঞ্চুরির পর এদিনও ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন...