পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
গতকাল শুক্রবার রাতে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে কোনোকিছু বলছি না। আমরা আমাদের মতো করে বন্ধুদের বাঁচানোর চেষ্টা করছি। এ ধরনের যুদ্ধ কারও জন্য মঙ্গলকর নয়।’
পররাষ্ট্রমন্ত্রী জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের একটি সভায় যোগ দিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।