পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন

Date:

পহেলা বৈশাখের দিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন ও শাহবাগ স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে বিজ্ঞপ্তিতে বন্ধের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বড় ধরনের জনসমাগমের সম্ভাবনা থাকায় সেবা স্বাভাবিক রাখা কঠিন হতে পারে—এ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

Popular

More like this
Related

ডিজিটাল যুগে সম্পর্কের নতুন ব্যাকরণ: উত্তম কুমার কি এখনো প্রাসঙ্গিক?

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস ২৪ জুলাই।...

দেশের প্রথম স্বল্পমেয়াদি সুকুক বন্ড কিনতে লক্ষ্যমাত্রার ১০ গুণ বেশি টাকার বিড

দেশের ইতিহাসের প্রথম স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ বন্ড ‘সুকুক’ কেনার...

হলে হলে ছুটছেন ঈদের সিনেমার তারকারা

ঈদের প্রেক্ষাগৃহে এখন শুধু কেবল নয়, একেকটি হলে যেন...