পল্টনে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

Date:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।’

এর আগে, আজ সকাল ১১টা ৫২ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি লিখেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের আত্মপ্রকাশ ঘটে।

 

Popular

More like this
Related

হাতিরঝিলে ভাই-বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারে বিষক্রিয়া

রাজধানীর হাতিরঝিল থানার ওয়ারলেস মোড় এলাকার একটি বাসা থেকে...

‘এ’ গ্রুপ: ভারতের লক্ষ্য শিরোপা ধরে রাখা, পাকিস্তানের মিশন ঘুরে দাঁড়ানো

আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে...

দেশের অর্ধেক মানুষ এখনো ইন্টারনেটের বাইরে: বিবিএস

ডিজিটাল সেবার প্রসার নিয়ে গত এক দশকে নানা আলোচনার...

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ফিফা সভাপতি

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকে বৈশ্বিক ক্রীড়া সংস্থাগুলো...