পটুয়াখালীতে মা কুকুর হত্যার অভিযোগ, দিশেহারা ৬ ছানা

Date:

পটুয়াখালীর কলাপাড়ায় মা কুকুরকে হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মা হারানো ছয়টি কুকুরছানা এখন দিশেহারা বলে গণমাধ্যমকে জানিয়েছেন কুকুরটির লালনপালনকারী নাসরিন নাহার।

তার অভিযোগ, দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারায় প্রতিবেশী নুরুল হক লাঠি দিয়ে পিটিয়ে অবুঝ প্রাণীটিকে হত্যা করেছেন।

গত সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় বাসিন্দা নাসরিন নাহার কুকুরটিকে দীর্ঘ ছয়-সাত বছর ধরে লালনপালন করছিলেন। আদর করে নাম রেখেছিলেন ‘টমি’। 

নাসরিন নাহার বলেন, এক মাস আগেই টমি ছয়টি বাচ্চার জন্ম দিয়েছে। দুটি হাঁসের বাচ্চা কামড়ানোর অজুহাতে নুরুল হক এভাবে অবুঝ প্রাণীটাকে মেরে ফেলল। 

তিনি আরও অভিযোগ দেন, তার মেয়ে ইলা এ বিষযে জিজ্ঞেস করতে গেলে তাকেও মারধর করা হয়েছে। মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো এখন দিকবিদিক ছুটোছুটি করছে।

অভিযুক্ত নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

কলাপাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মকরুফ বিল্লাহ খান বলেন, একটি অবুঝ প্রাণীকে পিটিয়ে মারা আইনত দণ্ডনীয় অপরাধ। কুকুরটির মালিক আমাদের কাছে আসলে তাদের আইনগত সহায়তা করা হবে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদ ঘটনাটিকে ‘ঘৃণিত ও অমানবিক’ উল্লেখ করে জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেবেন।

Popular

More like this
Related

সংঘাতের আশঙ্কায় নাগরিকদের ইরান ছাড়তে বলেছে বিভিন্ন দেশ

পারমাণবিক কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখন...

‘ফ্যাসিস্ট’ দলকে সংগঠিত করতে সক্ষম নেতাকর্মীর জামিন হলে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কেউ জামিনে মুক্তির পর দলকে...

বিক্ষোভের মধ্যে গভর্নরের বিদায়-নিয়োগ, সারাদিন যা হলো কেন্দ্রীয় ব্যাংকে

কর্মকর্তাদের বিক্ষোভের মুখে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর...

‘বাঁচা–মরার’ ম্যাচে ভারতের ওপেনিংয়ে পরিবর্তনের আভাস

শিরোপা ধরে রাখার লড়াইয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন...