নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

Date:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুর ১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। 

এর আগে শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থাকা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের মোহাম্মদ সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের সিরাজুল হক (৩৫), একই গ্রামের হুমায়ুন কবির (৪০), শেখ ফরিদ (৪০), চরহাজারী ইউনিয়নের চরহাজারী গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) ও শরিয়ত উল্লাহ মিলন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আগে থেকেই থানায় রাজনৈতিক মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’

Popular

More like this
Related

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পৃথক হামলায় অন্তত ১২...

প্রকৃতি ও মানুষের মঙ্গল কামনায় বট-পাকুড়ের বিয়ে

উৎসবমুখর পরিবেশে বিশ্বাস ও লোকাচারের এক অনন্য মেলবন্ধনে ঠাকুরগাঁওয়ে...

একটি মহল প্রশাসনে থেকে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী

প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য...

আদিবাসী ভাষা শিক্ষা শুধু কাগজে-কলমেই

সিলেট বিভাগে আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষায় পাঠ্যপুস্তক চালু হলেও...