নোয়াখালীতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

Date:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকালে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই হত্যাকাণ্ড হয়।

জিলানী ওই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. গোফরানের ছেলে।

তার শ্বশুরের বরাত দিয়ে লিটন বলেন, ‘ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না। তার বিরুদ্ধে মাদক চোরাকারবারে সংশ্লিষ্টতার অভিযোগে দুটি ও বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।’

‘পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

Popular

More like this
Related

কীভাবে ভারতের দুর্বলতা কাজে লাগাবে বাংলাদেশ, জানালেন শমিত

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও জয়ের দেখা...

ডিসেম্বরে তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরতে পারেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের...

৯৬ ঘণ্টা এমএফএসে হাজার টাকার বেশি পাঠানো যাবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস...

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা...