নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি ইরানের

Date:

ইরানের রেভল্যুশনারি গার্ডস দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার রেভল্যুশনারি গার্ডসে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফারস সংবাদ সংস্থা প্রচারিত এক বিবৃতিতে গার্ডস জানায়, ‘জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওই শাসনের বিমান বাহিনীর প্রধানের সদরদপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, এ হামলায় খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

Popular

More like this
Related

মেডিকেল কলেজে আর্থিক কেলেঙ্কারি, সাবেক শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ...

ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম ১০০ ঘণ্টায় ওয়াশিংটনের প্রায়...

খামেনির উত্তরসূরি নির্বাচনে কেন দেরি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না

দিনে মোটরসাইকেলে ২ লিটার, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল...