নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে: বিজিবি

Date:

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড ফবাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার মৌলভীবাজারে এক সংবাদ সম্মেলনে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান এ কথা জানান।

এসময় মৌলভীবাজারে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগকালে উদ্ধার কার্যক্রমে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে কর্নেল তৌহিদ হাসান জানান, সরাইল রিজিয়নের ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ৪টি সেক্টরের আওতায় ১৩টি ইউনিট নিরলসভাবে কাজ করছে। গত

১ নভেম্বর ২০২৫ থেকে পরিচালিত চোরাকারবারবিরোধী অভিযানে ৭২ জন আসামিসহ ১৬৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৭২ টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করা হয়।

একই সময়ে ৫ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ২৯২ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

এছাড়া অভিযানে ২টি বিদেশি পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর উদ্ধার করা হয়।

কর্নেল তৌহিদ আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে যেন যেকোনো ধরনের অপরাধ ও নাশকতা প্রতিরোধ করা যায়।’

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Popular

More like this
Related

ই-বেইল বন্ড সেবা আরও ৮ জেলায় চালু

বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে সরকারের...

মীরসরাইয়ে জমির বিরোধ নিয়ে হামলায় ৪ বছরের শিশু নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় ৪ বছরের...

জুলাই অভ্যুত্থানে ৩,৬১৯টি অস্ত্র লুট, উদ্ধার ৬২.৪ শতাংশ: সেনাপ্রধান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা...

তিতুমীর কলেজে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৮

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে...