নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ

Date:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তার পদত্যাগের বিষয়টি জানানো হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এ কথা জানান।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসিফ মাহমুদ পদত্যাগ করবেন বলে গত নভেম্বরে জানিয়েছিলেন। আজ অথবা আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

আজ আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব সেটা পরবর্তীতে জানানো হবে।’

পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো কিছু বলার এখতিয়ার নেই। এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময় জানিয়ে দেওয়া হবে।’

‘আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না। যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। আমি নিজে এটা অবশ্যই প্র্যাকটিস করব। তবে এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই,’ যোগ করেন তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, ‘একটু অপেক্ষা করতে হবে। আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি। সুতরাং আমাকে সিস্টেম ফলো করতে হয়। এ (পদত্যাগের) বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না।’

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন, সেটা আগেই জানিয়েছেন। তিনি গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ওঠে।

Popular

More like this
Related

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ...

এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডে সুইডেন প্রবাসী আনিকা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপের জন্য...

শনিবার রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের...

বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে আসার সাহস নেই: রাহানে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্ককে গুরুত্ব...