নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

Date:

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে স্বর্ণালি চত্বরে ককটেল-সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করে।

আজ বুধবার সকাল ১০টার দিকে ককটেল-সদৃশ বস্তুগুলো দেখতে পান ইসির কর্মচারীরা। পরে শেরেবাংলা নগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

আজ বুধবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, ‘নির্বাচন কমিশনের কম্পাউন্ড থেকে চারটি ককটেল-সদৃশ পটকা উদ্ধার করা হয়েছে। তবে এগুলো ককটেল নয়। সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে কে বা কারা পটকাগুলো রেখেছে।’

ইসির গেটে দায়িত্বরত পুলিশ সদস্য মো. সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে নির্বাচন কমিশনের কর্মচারীরা প্রথমে চারটি বস্তু দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। এগুলো স্কচটেপ দিয়েছে মোড়ানো ছিল।’

এর আগে গত ২৫ অক্টোবর নির্বাচন কমিশন ভবনের সামনে একটি ককটেল-সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করার কথা জানায় পুলিশ।

ইসি কর্মকর্তারা জানান, এই ঘটনার পর থেকে নির্বাচন ভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Popular

More like this
Related

‘এলআরবির স্বীকৃতিতেই বেশি আনন্দ পেতেন আইয়ুব বাচ্চু’

বাংলা রকসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু মরণোত্তর একুশে পদক পাচ্ছেন।...

মাচাদো নাকি রদ্রিগেজ, ট্রাম্পের চালে কে হারাবে কাকে?

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আটক করার...

সাকিবকে ছাড়িয়ে চূড়ায় তাইজুল

আগের দিন প্রথম ইনিংস চার উইকেট নিয়ে সাকিব আল...

নরওয়ের নারীর ‘মায়ের তরি’ শিশুদের শেখাচ্ছে লোকগান

দূর থেকে ভেসে আসছে শিশুদের গলা মিলিয়ে গাওয়া গানের...