নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬, গ্রেপ্তার ২

Date:

নাটোরের লালপুর উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ৯টায় উপজেলার ওয়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত পিস্তল জব্দ করেছে পুলিশ।

ওসি মজিবর রহমান বলেন, এ ঘটনায় রাতেই মামলা করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর দুই সমর্থককে গ্রেপ্তার করেছে। তারা হলেন—মো. সোহাগ ও হাবিবুর রহমান।

এ বিষয়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুলের প্রধান নির্বাচনী এজেন্ট মো. হারুনুর রশিদ পাপ্পু ডেইলি স্টারকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। কোনো ধরনের সংঘর্ষে না জড়াতে আমাদের নেত্রীর কঠোর নির্দেশ রয়েছে, তাই আমরা আইনি ব্যবস্থা নিয়েছি।

এ বিষয়ে জানতে একই আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

এর আগে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনের শুরু থেকেই তার সমর্থকদের হয়রানি করা হচ্ছে। তার দাবি, শনিবার রাতেও তার সমর্থকরা হামলার শিকার হয়েছেন। এখন তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

 

Popular

More like this
Related

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...