নাঙ্গলকোটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

Date:

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ শুক্রবার বিকেলে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।’

নিহতরা হলেন দেলোয়ার হোসেন নয়ন (৪০) ও সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০)। এর মধ্যে নয়নের মরদেহ নাঙ্গলকোট উপজেলা হেলথ কমপ্লেক্সে ও সালেহ আহম্মেদের মরদেহ ফেনী সদর হাসপাতালে রাখা আছে বলে জানান ওসি।

তিনি আরও জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে, গত ৩ আগস্ট এই দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন নিহত হন। পরে একপক্ষ আরেক পক্ষের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

Popular

More like this
Related

বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তা আসবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল...

‘নো সার্ভিস, নো বিল’, ‘মিনি-হাসপাতাল’ ও উদ্যোক্তাদের জন্য যে পরিকল্পনা তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছেন...

প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত...

‘অভ্যুত্থানের পরে একটি শ্রেণি এককভাবে ক্ষমতার রঙিন স্বপ্ন দেখছে’

জুলাই অভ্যুত্থানের পরে এক শ্রেণির ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার...