নরসিংদীতে সুতা কারখানায় আগুন

Date:

নরসিংদীর শিলমান্দীতে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ‘এন আর স্পিনিং মিলে’ আগুনের সূত্রপাত ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মো. রফি। 

তিনি বলেন, স্থানীয়রা প্রথমে মিলের তুলা রাখার অংশ থেকে আগুনের শিখা বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ও নরসিংদী সদরের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা লাগে। পরে পলাশ থেকে আরও দুটি ইউনিট অংশ নেয়।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।

Popular

More like this
Related

নাইটক্লাব কাণ্ডের পরও ইংল্যান্ডের অধিনায়ক, নিজেকে ‘ভাগ্যবান’ মানছেন ব্রুক

নিউজিল্যান্ডে একটি নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর সঙ্গে বিবাদে জড়ানোর পরও ইংল্যান্ডের...

খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

দেশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে...

বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে আইসিসির বোর্ড সভা শুরু

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চূড়ান্ত পর্যায়ে...

তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন: এ্যানি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে...