নববর্ষে শব্দদূষণের ৩৮১ অভিযোগ

Date:

থার্টি ফার্স্ট নাইট ও নতুন বছরের প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে আতশবাজি এবং উচ্চশব্দে গান-বাজনার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ৩৮১টি অভিযোগ দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

এতে বলা হয়, গতকাল বুধবার ৩১ ডিসেম্বর ও আজ বৃহস্পতিবার ১ জানুয়ারির মধ্যে মোট ৩৮১টি শব্দদূষণের অভিযোগ এসেছে। এরমধ্যে ৯৬টি এসেছে ঢাকা মহানগর এলাকা থেকে এবং বাকি ২৮৫টি এসেছে বিভিন্ন জেলা থেকে।

অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয় এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

প্রায় প্রতি বছরই নিরাপত্তার স্বার্থে বর্ষবরণে পটকা ও আতশবাজি ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে সারাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

এ কারণে আতশবাজি, পটকা, ফানুস ওড়ানো নিষিদ্ধ করে শোক পালনের অনুরোধ জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগের মতোই নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে।

Popular

More like this
Related

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারডুবির ঘটনায় দুই...

মনোনয়নপত্র: ৪ দিনে ইসিতে ৪৬৯ আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র...

কুমিল্লায় ৩ বাহনের সংঘর্ষের পর বাসে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের...

পঙ্খীরাজ, রাজদুলাল, অচিন পাখিদের দৌড়

কুয়াশায় মোড়ানো সকাল পেরিয়ে দুপুর হতেই পরিত্যক্ত ধানি জমির...