নদী থেকে তোলা হলো বাস, মোট ১৪ জনের মরদেহ উদ্ধার

Date:

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যাওয়া বাসটি নদী থেকে তোলা হয়েছে।

বুধবার দিবাগত ভোররাতে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা দ্য ডেইলি স্টারকে জানান, বাসের ভেতর থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

‘এর আগে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ জনের মরদেহ উদ্ধার করা হলো,’ বলেন রানা।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, দুর্ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে নিরাপদে উঠে আসতে সক্ষম হয়েছিলেন।

পরবর্তীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি নদী থেকে উপরে তোলার চেষ্টা শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।

Popular

More like this
Related

নদীতে পাওয়া গেল আরও ২ মরদেহ, মৃত্যু বেড়ে ১৮

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে আরও দুইজনের...

সামাজিকমাধ্যমে আসক্তির জন্য ফেসবুক-ইউটিউব দায়ী: মার্কিন আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির জন্য ফেসবুক ও ইউটিউবের মূল...

অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে পেন্টাগনের চুক্তি

মার্কিন সামরিক বাহিনীকে যুদ্ধকালীন প্রস্তুতির আওতায় আনতে অস্ত্র উৎপাদন...

সিলেটে মোটরসাইকেলের জ্বালানি কিনতে পুলিশের ৩ শর্ত

সিলেট নগরীতে মোটরসাইকেলের জ্বালানি তেল সংগ্রহে তিনটি শর্ত দিয়েছে...