নওগাঁয় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

Date:

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিজ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল (ক্রাইম অ্যান্ড অপস) এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫) এবং তাদের দুই ছেলেমেয়ে পারভেজ (৯) ও সাদিয়া আক্তার (৩)।

প্রতিবেশীরা জানান, রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ময়নাতদন্তের জন্য চারজনের মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মাহবুবুর রহমান জানান, সোমবার মধ্যরাতে এই ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, দম্পতিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর সন্তানদের মাথায় আঘাত করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।

Popular

More like this
Related

মোবাইল নেটওয়ার্কের মান নিয়ে পরস্পরবিরোধী তথ্যে ধোঁয়াশা

জুলাই মাসে বাংলাদেশে মোবাইল নেটওয়ার্কের মান বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ন্ত্রক...

কবরীর সিনেমার সেরা ১০ গান

সারা দেশের মানুষের কাছে তিনি ‘মিষ্টি মেয়ে’ হিসেবে খ্যাত।...

দুই ম্যাচে ছয় কার্ড: আর্জেন্টিনার ম্যাচে দায়িত্বপ্রাপ্ত কে এই পর্তুগিজ রেফারি?

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালের মূল রেফারি হিসেবে দায়িত্ব...

ইরাকের তেল বিক্রির ৫০ কোটি ডলারের চালান আটকাল যুক্তরাষ্ট্র

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ইরাকে পাঠানো তেল...