ধানমন্ডিতে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার

Date:

রাজধানীর ধানমন্ডিতে মিছিল করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—নড়াইল জেলার মিলন খান (৩২) ও লক্ষ্মীপুর জেলার মো. শওকত (৩২)।

আজ রোববার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

এসময় দুজনকে ব্যানারসহ আটক করা হয়। আটক শওকত একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

Popular

More like this
Related

সিলেটের জয়ে ব্যাটে-বলে নায়ক মঈন আলি

স্লগ ওভারে ঝড়ো ব্যাটিংয়ে দলকে শক্ত পুঁজি পাইয়ে দেওয়ার...

কক্সবাজার সৈকতে ‘প্লাস্টিকের দৈত্য’

সাগরে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে...

সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবিকে...

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে...