‘দ্য ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা করেছে গণবিরোধী শক্তি, ব্যর্থ হয়েছে সরকার’

Date:

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

আজ রোববার ডেইলি স্টার ভবন পরিদর্শনকালে এ দাবি জানান তিনি।

এসময় ড. কামাল সাংবাদিকদের বলেন, ‘এই দুটি গণমাধ্যমে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো ব্যক্তিরা গণবিরোধী শক্তি, তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে।  তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘এই দুটি গণমাধ্যম বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকার এদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।’

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান এসময় তার সঙ্গে ছিলেন।

Popular

More like this
Related

মায়ের সঙ্গে দেখা করে গুলশানের বাসায় তারেক রহমান

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও মা খালেদা জিয়ার...

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে 'পোস্টাল...

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক সংগ্রামের গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ...

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত করবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন,...