দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর হামলা নিন্দনীয়: পররাষ্ট্র উপদেষ্টা

Date:

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে বিদায়ী মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তৌহিদ হোসেন।

তিনি বলেন, ‘এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। আমরা এসব হামলার নিন্দা জানাই। আমরা এটি প্রতিরোধ করতে পারিনি।’

তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকার গঠনের পর গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পেরেছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সম্পর্ক কিছুটা স্থবির হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী নির্বাচিত সরকার এ অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করবে এবং সম্পর্ক স্বাভাবিক করবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পুরোপুরি ‘মসৃণ’ ছিলো না এবং এতে কিছু ‘বাধা’ এসেছে।

শুরু থেকেই অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটি ভালো ও কার্যকর সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছিল, তবে কোনোভাবে তা কার্যকর হয়নি। সম্ভবত ভারত ও বাংলাদেশের স্বার্থ এক বিন্দুতে মিলিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে সই হওয়া একাধিক চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব চুক্তি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য কোনো বোঝা তৈরি করছে না। বরং বিষয়গুলো সহজ করে দিচ্ছে।

উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক চুক্তির কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যেসব চুক্তি এখন সই হচ্ছে, সেগুলোর কিছু দীর্ঘদিন ধরেই আলোচনার আওতায় ছিল।

Popular

More like this
Related

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু

সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু হয়েছে।আজ...

মুম্বাইয়ে মাখোঁ-মোদি বৈঠক, হতে পারে শতাধিক রাফাল জেট বিক্রির চুক্তি

আধুনিক বিশ্বের সবচেয়ে টেকসই ও কার্যকর যুদ্ধাস্ত্রের অন্যতম হলো...