দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি

Date:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি মঙ্গলবার চূড়ান্ত করেছে আইসিসি। ২০টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। বাকি দুই দল হলো নেপাল ও নবাগত ইতালি।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী দিনেই বাংলাদেশ কলকাতায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। অনুমিতভাবে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। উদ্বোধনী দিনে ভারত আর পাকিস্তানও খেলতে নামবে। কলম্বোতে (এসএসসি) নেদারল্যান্ডসকে মোকাবিলা করবে পাকিস্তান, মুম্বাইয়ে ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে সুপার এইটের টিকিট। সেখানে আট দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের প্রতিটির সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। এরপর হবে শিরোপা নির্ধারণী লড়াই।

৩০ দিনব্যাপী বিশ্বকাপে ম্যাচ হবে মোট ৫৫টি। খেলা হবে মোট আটটি ভেন্যুতে। ভারতের পাঁচটি ভেন্যু হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে। শ্রীলঙ্কার তিনটি ভেন্যু হলো কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়াম (আরপিসি), কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড (এসএসসি) ও ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম।

গ্রুপ:
গ্রুপ ‘এ’— ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’— অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’— বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ ‘ডি’— দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ পর্বের সূচি:

Popular

More like this
Related

লিটন-ইমনের ঝড়, সাইফউদ্দিনের ক্যামিও: বাংলাদেশের রেকর্ডগড়া জয়

পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক লিটন দাস ঝড় তুলে...

ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা, প্রবেশপথে তল্লাশি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে...

ইরানে হত্যা বন্ধের আশ্বাস পেয়েছি, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন, ইরানে...

ম্যাচ জিতিয়ে একাদশে নিয়মিত না থাকা নিয়ে শেখ মেহেদীর অসন্তোষ

জশ লিটলের বলটা এক্সট্রা কাভার দিয়ে সীমানা ছাড়া করে...