দুর্ভাগ্য দিয়ে ইতালির বিশ্বকাপ শুরু, ব্যাটিংয়ে অধিনায়ককে না পাওয়ার শঙ্কা

Date:

ইডেন গার্ডেনসে ইতালির অভিষেক বিশ্বকাপ অভিযান শুরু হলো এক চরম দুর্ভাগ্যজনক ঘটনা দিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে ইনিংসের চতুর্থ ওভারেই ফিল্ডিং করতে গিয়ে কাঁধের হাড় সরে গেছে  ইতালীয় অধিনায়ক ওয়েইন ম্যাডসেনের। পরিস্থিতি যা, তাতে ম্যাচে একজন কম নিয়ে ব্যাটিং করতে হতে পারে তাদের।

স্কটিশ ওপেনার জর্জ মুন্সির একটি ‘পুল’ শট আটকানোর চেষ্টায় মিডউইকেটে ফিল্ডিং করার সময় এই দুর্ঘটনার শিকার হন ম্যাডসেন। বাম দিকে ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি তিনি, উল্টো প্র্যাকটিস পিচের ওপর গড়িয়ে পড়ার সময় বাম কাঁধে প্রচণ্ড চোট পান। মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকা ম্যাডসেন তৎক্ষণাৎ চিকিৎসকের সাহায্য চান এবং কিছুক্ষণ পরই একটি তোয়ালেকে ‘স্লিং’ হিসেবে ব্যবহার করে হাত ঝুলিয়ে মাঠ ত্যাগ করেন।

৪২ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার ইতালির হয়ে নিজের প্রথম টি-২০ বিশ্বকাপ খেলছিলেন। চোট পাওয়ার পরপরই তাকে স্টেডিয়ামের মেডিকেল সেন্টারে এক্স-রে করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সাধারণত কাঁধের হাড় সরে গেলে তা সারতে এক থেকে তিন সপ্তাহ সময় লাগে, তবে চোট গুরুতর হলে তা মাসের পর মাস দীর্ঘায়িত হতে পারে।

ঘরোয়া ক্রিকেটে ভারত বা অস্ট্রেলিয়া ইনজুরি বদলি (Injury Replacement) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালালেও আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির নিয়ম বেশ কড়া। বর্তমানে কেবল মাথায় আঘাত বা ‘কনকাশন’ থাকলেই মূল একাদশে বদলি খেলোয়াড় নামানো যায়। ফলে ম্যাডসেন ব্যাটিং করতে না পারলে পুরো ম্যাচ ১০ জন নিয়ে খেলতে হতে পারে ইতালিকে।

জো বার্নস দলে সুযোগ না পাওয়ায় ২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ম্যাডসেনকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিচিত্র ক্যারিয়ারের অধিকারী ম্যাডসেন এর আগে ২০০৬ সালে হকি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়েও মাঠ মাতিয়েছিলেন। তার অনুপস্থিতিতে ম্যাচের বাকি সময় ইতালির নেতৃত্ব দেন হ্যারি ম্যানেন্টি।

আজ কলকাতার ইডেনে স্কটল্যান্ডের সঙ্গে লড়াই শেষে ১২ ফেব্রুয়ারি মুম্বাইতে নেপালের সঙ্গে মুখোমুখি হবে আজুরিরা। এরপর ১৬ ও ১৯ ফেব্রুয়ারি যথাক্রমে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়তে তারা আবারও কলকাতায় ফিরবে।

 

Popular

More like this
Related

ডেইলি স্টার–প্রথম আলোতে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর সাম্প্রতিক হামলা,...

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ ইন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ ইন...

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ

বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।...

চাঁদপুরে মুদি দোকানে অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডে...