‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল’ কালজয়ী গানের মোহাম্মদ শাহনেওয়াজ

Date:

‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল/ রেল লাইন বহে সমান্তরাল’ গানটি শুনলেই প্রথমে মনে আসে কণ্ঠশিল্পী দিলরুবা খানের কথা। তার কারণ এই শিল্পীর কণ্ঠে গানটি বেশি শ্রোতাপ্রিয় হয়েছে। 

এই গান আরো দুইজন কণ্ঠশিল্পী গেয়েছেনমলয় কুমার গাঙ্গুলি ও শামীমা ইয়াসমিন দিবা। এই কালজয়ী গানের সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ। গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু।

কালজয়ী গান ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল’ গানটির সুরকার ও সংগীত পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ গত ৭ ফেব্রুয়ারি কানাডার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মোহাম্মদ শাহনেওয়াজ সত্তর দশকের শুরুতে বিটিভিতে যোগ দেন। ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। প্রথম জনপ্রিয় হোন ১৯৮৩ সাল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ‘একদিন যখন’ নাটকের ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল’ গানটির মাধ্যমে।

গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু। এই নাটকে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরীদি ও সুবর্ণা মুস্তাফা। নাটকের প্রযোজক ছিলেন জিয়া আনসারী। 

গানটির গীতিকার মরহুম নজরুল ইসলাম বাবু তার স্মৃতিকথা লিখেছেন, মালিবাগ রেলক্রসিংয়ে রিকশায় বসে সিগারেটের প্যাকেট খুলে সেই কাগজে ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল/রেললাইন বহে সমান্তরাল গানের প্রথম দুই পঙ্‌ক্তি লিখেছিলেন। পরে বাকি গান লেখা শেষ করেছিলেন।

বিভিন্ন মাধ্যমে মোহাম্মদ শাহনেওয়াজের সুর করা গানের সংখ্যা দুই হাজারেরও বেশি। তার সুরে শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি, ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, ‘আমায় একটা সাদা মানুষ দাও, যার রক্ত সাদা, ‘আশা ছিল মনে মনে, ‘এক নয়নে হয় না কান্দন দুই নয়নে কাঁদে

এছাড়া, ‘দমে দমে মাটির পুতুল কি করে যে চাই, ‘তুমি কি সেই তুমি, ‘একটি বজ্রকণ্ঠ থেকে বাঙালির উত্থান, ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ, ‘সুখের সংজ্ঞা কী যদি আমি জানতাম, ‘সবাই তো শাজাহান হতে চায়, ‘চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলোসহ আরও বেশ কিছু জনপ্রিয় গানের সুর করেছেন তিনি।

Popular

More like this
Related

আইসিসি প্রতিনিধির সঙ্গে সভায় গ্রুপ বদলের সম্ভাবনা নিয়েও আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ইস্যুতে আইসিসি প্রতিনিধির সঙ্গে সরাসরি...

‘বৃহত্তর স্বার্থে’ নির্বাচনের দিন গণভোট মেনে নিল ৮ দল

জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে গত...

ক্যারিক যুগের স্বপ্নের শুরু, ডার্বিতে সিটিকে হারাল ইউনাইটেড

ওল্ড ট্র্যাফোর্ডে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হলো। হতাশা,...

এক সপ্তাহ পর বাংলাদেশি নাবিককে উদ্ধার

কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় বিধ্বস্ত তেলের ট্যাংকারের বাংলাদেশি নাবিকসহ...