তেঁতুলিয়ায় ৮০০ শীতার্তকে কম্বল উপহার

Date:

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় ৮০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল।

সংগঠনটির উদ্যোগে আজ শুক্রবার উপজেলার শালবাহান কইমারি মাঠে কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী অফিসার শাহীন আফরোজ খসরু। 

এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ভলান্টিয়াররা।

স্টুডেন্ট কাউন্সিল জানায়, গত ১৬ বছর ধরে সংগঠনটি উত্তরবঙ্গের অসহায় শীতার্তদের পাশে থাকার এ উদ্যোগ চালিয়ে আসছে।

ভলান্টিয়াররা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে প্রকৃত অসহায়দের তালিকা তৈরির পর কম্বল বিতরণ করা হয় বলে সংগঠনটি জানিয়েছে।

আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Popular

More like this
Related

চট্টগ্রামে ৩৩০ ‘দুষ্কৃতকারী’র প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ৩৩০ ব্যক্তিকে 'দুষ্কৃতকারী' ঘোষণা করে...

কুমিল্লা-৪: বিএনপির মুন্সীর মনোনয়ন বাতিল, বহাল হাসনাতের

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল...

বরই কিনতে গিয়ে উদ্যোক্তা: এক নারীর জীবন বদলের গল্প

পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের নাম অনেকের কাছেই অপরিচিত।...

‘হ্যাঁ’ প্রচারণা চালাতে পারে এই সরকার: বদিউল আলম মজুমদার

বর্তমান অন্তর্বর্তী সরকার গণভোটে সংস্কারের পক্ষে 'হ্যাঁ' ভোটের জন্য...