ঢাকায় সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

Date:

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর একটার দিকে তারা সড়কে অবস্থান এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন খান জানান, দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সড়কে আসেন এবং অধ্যাদেশ জারির দাবিতে স্লোগান দেন।

এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকায় সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে দুপুর ১টার দিকে টেকনিক্যাল মোড় অবরোধ করেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বিকল্প পথে যানবাহন সরানোর চেষ্টা করছে।

এর আগে গতকাল মঙ্গলবার সাত কলেজ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকার মূল সড়কগুলোতে অন্তত পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সহপাঠী হত্যার বিচার দাবিতে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেটে সড়ক অবরোধ করেন। অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়ে অধ্যাদেশ জারির দাবি জানান।

গতকাল কর্মসূচি শেষে শিক্ষার্থীরা আজকের জন্য আবারও তিনটি পয়েন্টে সড়ক অবরোধের ঘোষণা দেন।

Popular

More like this
Related

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার কেউ নেই: মির্জা ফখরুল

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর...

একটি দল দেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়: তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনে দলটির প্রার্থী...

‘একটি শক্তি বিদেশি গোলামি করে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে’

একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে বলে...

সাভারে ৬ খুন: আসামি সবুজ শেখের বিরুদ্ধে নাম-ঠিকানা বদলে আগেও হত্যার অভিযোগ

ঢাকার সাভারে ভবঘুরে ছদ্মবেশে সাত মাসে ছয়জনকে হত্যার ঘটনায়...