ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

মার্কিন দূতাবাসসহ ঢাকার গুলশান ও বারিধারায় পুরো কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, নিয়মিত বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা, কূটনৈতিক জোনের নিরাপত্তা বাড়াতে ‘স্পেশাল প্রোগ্রাম ফর অ্যাম্বাসি অগমেন্টেশন অ্যান্ড রেসপন্স’ (স্পিয়ার) এবং ইলেকট্রনিক ন্যাশনালিটি ভেরিফিকেশন (ইএনভি) বাস্তবায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়। তিনি মার্কিন দূতাবাস ও কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে ‘স্পিয়ার’ কর্মসূচি বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত জানান, এই কর্মসূচির জন্য দ্রুত একটি সমঝোতা স্মারক সই হওয়া প্রয়োজন, অন্যথায় বরাদ্দকৃত মার্কিন তহবিল ফেরত যেতে পারে বা অন্য কোথাও স্থানান্তরিত হতে পারে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন নিয়ে দ্রুত এই কর্মসূচি বাস্তবায়ন করতে চায়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অনুবিভাগের যুগ্ম সচিব রেবেকা খান এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তা এরিক গিলান, শেন স্যান্ডার্স, তানিক মুনির ও রাইলি পামারট্রি উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

পাকিস্তানকে বিধ্বস্ত করল বাংলাদেশ

নাহিদ রানার পেসে বিধ্বস্ত হয়ে টেনেটুনে তিন অঙ্ক পেরিয়েই...

রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াতের নায়েবে আমির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জামায়াতের নায়েবে...

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

প্রায় আড়াই বছর আগে জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছে...

‘স্ট্রাটেজিক রিজার্ভ’ থেকে বাজারে তেল ছাড়ছে জার্মানি ও জাপান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি...