ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের সংঘর্ষে নিহত ২

Date:

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা-সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনাটি ঘটে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত আকাশ সরদার (৩১) গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী গ্রামের বাহারুল সর্দারের ছেলে। তিনি গোপালগঞ্জগামী কোটালীপাড়া স্টার এক্সপ্রেস বাসের হেলপার ছিলেন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর ওই বাসের সুপারভাইজার মারা যান। তিনিও একই এলাকার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে এসআই আব্দুস সালাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। এর একটি কোটালীপাড়া স্টার এক্সপ্রেস, অন্যটি খান পরিবহন। দাঁড়িয়ে থাকা খান পরিবহন বাসের পেছনে ধাক্কা দিয়ে ডিভাইডারের ওপরে উঠে যায় স্টার এক্সপ্রেস বাসটি। দুর্ঘটনায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গা লেনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনার পর ওই এলাকায় প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। তবে এখন স্বাভাবিক। নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Popular

More like this
Related

জাদরান-নবীর দাপটে কানাডাকে উড়িয়ে আফগানদের সান্ত্বনার জয়

ইব্রাহিম জাদরানের অপরাজিত ৯৫ রানের ঝলক আর মোহাম্মদ নবীর...

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকরা ঠিক মতো সেবা দিচ্ছেন কি না, সেটার সরেজমিন...

২৬ বছর ধরে বিনা টাকায় খতম তারাবিহ পড়ান তিনি

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরান থানা এলাকায় অবস্থিত ‘শহীদি মসজিদ’।...

উগ্র জাতীয়তাবাদীদের দিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভাঙাতে ডোনাল্ড ট্রাম্পের পাঁয়তারা?

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস পরিষ্কার জানিয়ে...