ঢাকা-গোপালগঞ্জ-ফরিদপুর-মাদারীপুরে বিজিবি মোতায়েন

Date:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আজ রোববার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিজিবি সদস্যরা বর্তমানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে।’

শেখ হাসিনার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের এ মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরমধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

আগামীকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে দেশের একাধিক জায়গায় ককটেল হামলা ও গণপরিবহনে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

Popular

More like this
Related

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে...

‘৭০ নাকি ৭৫ লাখ?’, বিপিএলের নিলামে নিজের মূল্য নিয়ে দ্বিধাগ্রস্ত লিটন

বিপিএলের নিলামে ৭০ লাখ টাকা দাম পেয়েছেন, এতে খুশি...

হাসিনা-আসাদুজ্জামানকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান...

বিশ্বশান্তি নিয়ে আর ভাবছি না: ট্রাম্প

গেলো বছর শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার পর থেকেই...