ড্রোন হামলায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত

Date:

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সামরিক অভিযানের’ আজ ১৩তম দিন। ওই দুই শক্তিশালী দেশের নির্বিচার বিমান হামলার জবাবে প্রতিবেশী আরব দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে তেহরান। 

মূলত, যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বা যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির অবস্থান, সেগুলোই ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্রের হামলার মুখে পড়েছে। 

এমনই একটি দেশ কুয়েত। 

আজ বৃহস্পতিবার ইরানের ড্রোন হামলায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা দিচ্ছে যে বেশ কয়েকটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়।

 

তবে এই হামলায় শুধু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। কেউ এতে হতাহত হয়নি।’

আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চলমান সংঘাতে কুয়েতে ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই সেনা, দুই সীমান্তরক্ষী ও দুইজন বেসামরিক মানুষ আছেন। 

নিহতদের মধ্যে এক ১১ বছর বয়সী মেয়েও আছে। 

সব মিলিয়ে সাত মার্কিন সেনা ও ১১ বেসামরিক মানুষসহ এই অঞ্চলে ২৪ জন নিহত হয়েছেন।

Popular

More like this
Related

রিয়াল মাদ্রিদের মাঠে মুখোমুখি হচ্ছেন মেসি ও ইয়ামাল!

ফুটবল বিশ্বের দুই প্রজন্মের দুই মহাতারকা লিওনেল মেসি এবং...

তেলের দামের চেয়ে ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকানো বেশি জরুরি: ট্রাম্প

তেলের দাম নিয়ন্ত্রণের চেয়ে ইরানকে পারমাণবিক অস্ত্র উৎপাদন থেকে...

সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই বিশ্বকাপ হেরে বসেছিল নিউজিল্যান্ড: সৌরভ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে...