ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩

Date:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৮৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ও একজন রাজশাহী বিভাগের। আর আক্রান্ত ব্যক্তিদের বরিশাল বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৯ জন, ঢাকা বিভাগে ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন ও সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩২৬ জন, যাদের মধ্যে ১৭৩ জন পুরুষ ও ১৫ ৩জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬০৬ জন, যার মধ্যে ৫১ হাজার ৫১৫ জন পুরুষ ও ৩১ হাজার ৯১ জন নারী।

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে ইরান

কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের একটি চ্যানেল...

২ দিনেই শেষ হওয়া পার্থ টেস্টের পিচকে আইসিসির সর্বোচ্চ মূল্যায়ন

মাত্র দুই দিনেই নিষ্পত্তি হওয়া অ্যাশেজের প্রথম টেস্টের পিচকে...

অবৈধ ভিওআইপি পরিচালনায় ২ চীনা নাগরিকসহ ৩ জন জেল হাজতে

খাগড়াছড়ির রামগড়ে অনুমতি ছাড়া ভ্রমণ ও অবৈধ ভিওআইপি পরিচালনার...

রোহিঙ্গারা ছিলো মিয়ানমারে ‘নির্মূলের লক্ষ্যবস্তু’: আইসিজেতে গাম্বিয়ার অভিযোগ

রোহিঙ্গা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা চালিয়ে মিয়ানমার গণহত্যা...