ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Date:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত-প্রধান দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান।

আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত চলছে।

গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ৮ বিধিসহ ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারা অনুযায়ী, মোহাম্মদ এজাজকে বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রসঙ্গে নোটিশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। তিনি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

Popular

More like this
Related

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে সক্রিয় ওয়াশিংটন

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান আধিপত্য নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এ...

বিমানবন্দরে টাকাসহ আটক জামায়াত নেতা সিসিইউতে

সৈয়দপুর বিমানবন্দর থেকে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর...

নির্বাচনের পরিবেশ ‘সো ফার সো গুড’: নজরুল ইসলাম খান

আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ...

একটি কেন্দ্রে রাতেই জালভোট দেওয়ার অভিযোগে উত্তেজনা, হাতাহাতি

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের একটি কেন্দ্রে...