ড. কামাল হোসেন হাসপাতালে

Date:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

আজ শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

গণফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে তিনি শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন।

দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগদানের সময় কামাল হোসেনের নাম অতিথিদের তালিকায় ছিল না। সেই কারণে এসএসএফ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়নি। সেজন্য তাকে হুইলচেয়ারে বসে বিশাল জনতার মধ্য দিয়ে দীর্ঘ পথ যেতে বাধ্য করা হয়। এই ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

Popular

More like this
Related

ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো ‘রিমোট কন্ট্রোল বোমা’

ফরিদপুরে আলীপুর সেতুর কাছে পাওয়া স্কুলব্যাগে থাকা বোমাটি নিষ্ক্রিয়...

ঠাকুরগাঁওয়ের নারীদের ‘শাক পিতারি’ উৎসব

বনে–জঙ্গলে ও বাড়ির আশপাশে স্বাভাবিকভাবে জন্মানো বিভিন্ন ধরনের শাক...

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বন্দুক হামলায় ‘সশস্ত্র ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী ডাকাত দলের বন্দুক...

দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই নিহত

পটুয়াখালীর আমতলীতে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে...