ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট চালু

Date:

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এই পাইলট প্রকল্প শুরু হয়েছে। বর্তমানে কয়েকটি আন্তঃনগর ট্রেনে এই সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। 

এর মাধ্যমে যাত্রীরা স্যাটেলাইটের মাধ্যমে ট্রেনের ভেতরেই ওয়াই-ফাই ব্যবহার করতে পারছেন।

বিএসসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ মার্চ থেকে ট্রেনে স্পেসএক্সের স্টারলিংকের ইন্টারনেট চালু করা হয়েছে। 

প্রাথমিক পর্যায়ে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেসে এই সেবা চালু হয়েছে।

ট্রেনের যাত্রীরা বগির ভেতরে থাকা কিউআর কোড স্ক্যান করে নেটওয়ার্কে যুক্ত হতে পারবেন।

পরীক্ষামূলক প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলোতেও স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হতে পারে।

Popular

More like this
Related

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির...

হরমুজ প্রণালিতে আটকা পড়েছে কত জাহাজ

পারস্য উপসাগরের দুবাই উপকূলের কাছে গত বৃহস্পতিবার স্থানীয় সময়...

সংসদ রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয়...

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন...