টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০

Date:

পঞ্চম দিনের সকালে নেমে দৃঢ়তা দেখাচ্ছিলো আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্পারের সঙ্গে ক্রিজে জমে গিয়েছিলেন অ্যান্ডি ম্যাকব্রিন। হঠাৎ ধৈর্যচ্যুতি হলো তার। ম্যাকব্রিনকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে এক টেস্টে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম।

তাইজুলের বলে কিছুটা এগিয়ে খেলতে গিয়ে পায়ের পাতায় লাগান ম্যাকব্রিন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি। টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০তম উইকেট পাওয়া হয়ে যায় তাইজুলের।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা একাধিক কারণে মনে রাখবেন তাইজুল। আগের দিন সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন তিনি। এবার স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলক।

২৫০ উইকেট পেতে ৫৭ টেস্ট লাগল তাইজুলের। প্রতিটি উইকেটের জন্য তিনি খরচ করেছেন গড়ে ৩০.৯২ রান।

তাইজুলের মাইলফলকের সময় সপ্তম উইকেট হারায় আয়ারল্যান্ড। ৬৯ ওভার শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৯৪ রান। এই টেস্ট জয় পাওয়া বাংলাদেশের জন্য এখন কেবল সময়ের অপেক্ষা।

Popular

More like this
Related

অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে বিপাকে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে নেই...

জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের জন্য...

আমেরিকান হতে চায় না গ্রিনল্যান্ডবাসী, ৫ রাজনৈতিক দলের বিবৃতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর...

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়

মুম্বাইতে এক জমকালো আয়োজনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও...