টেক্সাসের পানশালায় বন্দুকধারীর হামলা, নিহত ৩, আহত ১৪

Date:

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিনে একটি পানশালায় এক বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

দেশটির স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে অস্টিনের সিক্সথ স্ট্রিট বিনোদন এলাকায় বাফোর্ডস পানশালায় এ হামলার ঘটনা ঘটে।

অস্টিন পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ঘটনাস্থলেই পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে পুলিশ জানায়। 

অস্টিন পুলিশের প্রধান লিসা ডেভিস সংবাদ সম্মেলনে বলেন, ‘শুরুতেই বলতে চাই আমরা কতটা ভাগ্যবান ছিলাম। ওই এলাকায় সাপ্তাহিক ছুটির দিনে পুলিশ ও চিকিৎসাকর্মীরা নিয়মিত টহল দেন। ফলে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়েছে।’

এক মিনিটেরও কম সময়ের মধ্যে চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়, যার মধ্যে হামলাকারীও রয়েছে।

আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

অবশ্য হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

Popular

More like this
Related

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সদর দপ্তর ধ্বংসের দাবি করল ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ইরানের সুপ্রশিক্ষিত সেনাদল আইআরজিসির (বিপ্লবী রক্ষীবাহিনী) সদর দপ্তর ধ্বংসের...

ইরানে সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন ট্রাম্প

গত কয়েক ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে...

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় সুলিভান ভাইয়েরা

বিদেশি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত...

ইরানে হামলার মাঝে রাফা সীমান্ত বন্ধ, ভোগান্তিতে গাজাবাসী

ইরানে সম্মিলিত ভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই...