টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ কে হবেন?

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পথে। আগামীকাল আহমেদাবাদে ব্লকবাস্টার ফাইনালে সহ-আয়োজক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই বড় ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

এখানে সেই খেলোয়াড়দের তালিকা দেওয়া হলো যারা তাদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে মাঠ মাতিয়েছেন:

উইল জ্যাকস (ইংল্যান্ড) 

৮ ম্যাচ, ২২৬ রান, ৯ উইকেট 

ইংল্যান্ডের এই অলরাউন্ডার তার দলকে আটটি ম্যাচের মধ্যে ছয়টিতে জেতাতে বড় ভূমিকা রেখেছেন। জ্যাকস চারটি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছেন, যার মধ্যে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ জয়গুলোও রয়েছে। ব্যাটিং অর্ডারে নিচে নেমে তিনি ফিনিশারের ভূমিকা দারুণভাবে পালন করেছেন। ১৭৬.৫৬ স্ট্রাইক রেটে তার করা ২২৬ রান দলকে ইনিংসের শেষে প্রয়োজনীয় গতি দিয়েছে। ইতালির বিপক্ষে ব্যাটিংয়ে তার সেরা রূপ দেখা গিয়েছিল, যেখানে ১০৫ রানে ৫ উইকেট হারানোর পর তিনি দলকে ২০২ রানে নিয়ে যান। মাত্র ২২ বলে তিনি অপরাজিত ৫৩ রান করেন। একজন অফ-স্পিনার হিসেবেও তিনি কাজের সময় উইকেট এনে দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রানে ৩ উইকেট ছিল তার সেরা বোলিং।

শাহিবজাদা ফারহান (পাকিস্তান) 
৭ ম্যাচ, ৩৮৩ রান, গড় ৭৬.৬০, স্ট্রাইক রেট ১৬০.২৫ 

পাকিস্তানের বিবর্ণ অভিযানের মাঝেও উজ্জ্বল ছিলেন সাহেবজাদা ফারহান। তিনি এক আসরে ৩৮৩ রান করে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। ফারহান প্রথম খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন (শ্রীলঙ্কা ও নামিবিয়ার বিপক্ষে)। যদিও পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারেনি।

লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা)
৭ ম্যাচ, ১২ উইকেট, ইকোনমি ৭.১৯ 

দক্ষিণ আফ্রিকার পেস ইউনিটের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন লুঙ্গি এনগিডি। কানাডার বিপক্ষে ৪ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্ট শুরু করেন। এরপর দুই সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিনি ২৬ রানে ৩ উইকেট নেন। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তিনি ৩টি উইকেট পান। ভারতের বিপক্ষে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনি ব্যাটারদের চাপে রেখেছিলেন।

এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা) 
৮ ম্যাচ, ২৮৬ রান, ১ উইকেট 

প্রোটিয়াদের আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মূলে ছিলেন এই ডানহাতি ব্যাটার। তিনি ৮ ম্যাচে ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। রান তাড়া করার সময় তার সেরা খেলাগুলো দেখা গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৬ রান করে তিনি ১৭৬ রানের লক্ষ্য পার করেন। একই চিত্র ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও, সেখানেও অপরাজিত ৮৬ রান করে ১৭৭ রানের লক্ষ্য টপকাতে সাহায্য করেন। যদিও তিনি মাত্র ১টি উইকেট নিয়েছেন, তবে সেটি ছিল ভারতের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ উইকেট (ইশান কিশান), যে ম্যাচটি দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে জিতেছিল।

রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) 
৮ ম্যাচ, ১১ উইকেট, ১২৮ রান 
বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি রাচিন রবীন্দ্র বল হাতেও নিউজিল্যান্ডের জন্য খুব কার্যকর প্রমাণিত হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩২ রান করার পাশাপাশি তিনি ২৭ রানে ৪ উইকেট নিয়ে তাদের ১০৭ রানে আটকে দিতে সাহায্য করেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তিনি ১৯ রানে ৩ উইকেট শিকার করেন।

শ্যাডলি ভ্যান শালকউইক (যুক্তরাষ্ট্র) 
৪ ম্যাচ, ১৩ উইকেট, ইকোনমি ৬.৮০ 
যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও শ্যাডলি ভ্যান শালকউইক বোলারদের জন্য এক নতুন মানদণ্ড তৈরি করেছেন। মাত্র ৪ ম্যাচে তিনি ১৩টি উইকেট নিয়েছেন, যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ। ৭ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ২৫ রানে ৪ উইকেট নিয়ে তিনি আসর শুরু করেন এবং এক পর্যায়ে ভারতের স্কোর ৭৭/৬-এ নামিয়ে আনেন। পাকিস্তানের বিপক্ষেও তিনি একই বোলিং ফিগার (২৫ রানে ৪ উইকেট) উপহার দেন।

টিম সাইফার্ট (নিউজিল্যান্ড) 

৮ ম্যাচ, ২৭৪ রান, গড় ৪৫.৬৬, স্ট্রাইক রেট ১৬১.১৭ 

নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার পেছনে ওপেনার সাইফার্টের বড় অবদান আছে। টুর্নামেন্টের শুরুতে আফগানিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে হাফ-সেঞ্চুরি করলেও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ৫৮ রানের ইনিংসটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিন অ্যালেনের সঙ্গে ১১৭ রানের জুটি গড়ে তিনি নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য সহজে পার করতে সাহায্য করেন।

সঞ্জু স্যামসন (ভারত) 

৪ ম্যাচ, ২৩২ রান, গড় ৭৭.৩৩, স্ট্রাইক রেট ২০১.৭৩ 

সঞ্জু স্যামসন প্রতিটি ম্যাচেই আরও শক্তিশালী হয়ে ফিরছেন। ভারতের শেষ দুই ম্যাচেই তিনি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়েছেন। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৯৭* এবং সেমিফাইনালে মাত্র ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলে তিনি এখন ভারতের তুরুপের তাস। ভারতের এই অভিযানে মিডল অর্ডারে তার ব্যাটিং বড় পার্থক্য গড়ে দিয়েছে।

 

Popular

More like this
Related

পেজেশকিয়ানের ‘দুঃখপ্রকাশ’কে ‘ইরানের আত্মসমর্পণ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মুখে মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোর...

ট্রাম্প নিজের ফাঁদে নিজেই ধরা?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ চাপিয়ে দেওয়ার এক সপ্তাহের মাথায়...

জ্বালানি সংকটের শঙ্কা: তেল নিতে দেশজুড়ে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে—এমন...

অষ্টম দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যেসব স্থানে হামলা চালাল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...