টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

Date:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার রাত পৌনে ৮টায় উপজেলার যোগারচরে টাঙ্গাইল-যমুনা সেতু পূর্ব ট্রেন লাইনে এ ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহানি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, ‘মহাসড়কে যানজট থাকার কারণে সম্ভবত তারা গাড়ি থেকে নেমে মহাসড়কের পাশে রেললাইনে বসে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

Popular

More like this
Related

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো

প্রায় এক মাস ধরে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন...

পাটুরিয়ায় ফেরিতে আগুন, আধাঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে আগুন...

চোর সন্দেহে ২ যুবককে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন

কুমিল্লায় চোর সন্দেহে দুই যুবককে আটক করে দড়ি দিয়ে...

ঠাকুরগাঁওয়ে জমির দখল নিয়ে সংঘর্ষে ৪ ভাইসহ আহত ৭

ঠাকুরগাঁও সদর উপজেলায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে সংঘর্ষে অন্তত...