টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, মুরাদের অভিষেক

Date:

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস ভাগ্য পক্ষে  আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। প্রতিপক্ষ দলে ডানহাতি ব্যাটারের আধিক্য বিবেচনায় অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতলে ব্যাটিং বেছে নিতেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ একাদশে দুই পেসারের সঙ্গে রেখেছে তিন স্পিনার। অভিষিক্ত মুরাদের সঙ্গে স্পিন আক্রমণে আছেন দুই অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। নাহিদ রানা ও হাসান মাহমুদ সামলাবেন পেস বিভাগ। 

অভিষিক্ত আছে আইরিশ শিবিরেও। বোলিং অলরাউন্ডার জর্ডান নেইল ও ব্যাটার ক্যাডে কারমাইকেলের টেস্ট অভিষেক হয়েছে। 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ,  তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি, পল স্টার্লিং, ক্যাডে কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার, জর্ডান নেইল, অ্যান্ডি ম্যাকব্রেইন, ম্যাথু হ্যামফ্রিস, ক্রেইগ ইয়ং। 

Popular

More like this
Related

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু, নায়িকা জ্যোতির্ময়ী-ফারিণ-সাবিলা

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা 'প্রিন্স'...

গ্রেপ্তারের সময় মারধরের ফলে হাসপাতালে ইরানের নার্গিস মোহাম্মদী

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গত সপ্তাহে গ্রেপ্তারের সময়...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না...

সবাই যদি ভাবেন আমরা ৯ মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটা তো হয় না: শফিকুল আলম

বাংলাদেশের মানুষ ভালো শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়।...