টঙ্গীর বস্তিতে যৌথবাহিনীর অভিযান, হাতবোমা-মাদকসহ আটক ৩৫

Date:

গাজীপুরের টঙ্গীর একটি বস্তিতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বিত টাস্কফোর্সের যৌথ অভিযানে হাতবোমা ও মাদকসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকায় হাজীর মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এসময় ৩৫ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি হাতবোমা, ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১ কেজি পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়। 

টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার ইনস্পেকটর ফাতেমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আটককৃতদের এখনো থানায় রাখা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।’ 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Popular

More like this
Related

বনানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর বনানী এলাকায় একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। আগুন...

চা-রাবার চাষের জন্য খোঁড়া হচ্ছিল গলফ মাঠ, স্থানীয়দের প্রতিবাদে কাজ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শমশেরনগর গলফ...

ভারত-পাকিস্তান: এক দ্বৈরথের মরীচিকা

শেষ কবে আপনাকে ঠকানো হয়েছিল?ঠকানো, প্রতারণার শিকার হওয়া প্রায়...

ফেরি চালুর ‘ক্রেডিট’ নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ, হান্নান মাসউদের মাঠ ছাড়ার হুঁশিয়ারি

নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধন অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে...